Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শিক্ষার্থী নির্যাতন: ৪ দিনের রিমান্ডে শারমিন একাডেমির ব্যবস্থাপক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬: ০১
শিক্ষার্থী নির্যাতন: ৪ দিনের রিমান্ডে শারমিন একাডেমির ব্যবস্থাপক

ঢাকার নয়াপল্টন এলাকার শারমিন একাডেমিতে এক শিশুকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ওই স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

গত শুক্রবার পবিত্র কুমার বড়ুয়াকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম।

তবে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তখন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে পবিত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আরেক আসামি পবিত্র কুমার বড়ুয়ার স্ত্রী শারমিন জাহান এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, ভর্তির সাতদিনের মাথায় ৪ বছরের শিক্ষার্থীকে নির্যাতন করে, মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেয়। যার সিসি ফুটেজ দেখান আদালতে। শারমিন জাহানের খবর জানতে চান আদালত। পরে তদন্ত কর্মকর্তা বলেন, তাকে এখনো পাওয়া যায়নি। ওখানে আরও ২০০ শিক্ষার্থী আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারসহ আরও শিক্ষার্থীদের নির্যাতনের খবর বের করতে তার রিমান্ড প্রয়োজন।

নরসিংদীতে ‘সন্ত্রাসী হামলায়’ ১০ সাংবাদিক আহতmob.jpg 1

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, শাসন করা তারই সাঝে, সোহাগ করেন যিনি। শিশুটির ওপর স্বামী-স্ত্রী মিলে অমানবিক পাশবিক নির্যাতন করেছেন। পবিত্র কুমার ও তার স্ত্রীর যথাযথ শাস্তি হওয়ার জন্য রিমান্ডে পাঠানো হোক।

আসামিপক্ষের আইনজীবী আবদুল রশীদ মোল্লা আদালতে তার রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। পরে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ভুক্তভোগী শিশুটির মা তাকে স্কুলে রেখে আসেন। দুপুরে আনতে গিয়ে দেখেন, স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং সেখানে তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

বাসায় ফেরার পর শিশুটি জানায়, তাকে মারধর করা হয়েছে এবং কাউকে বললে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে নির্যাতনের দৃশ্য দেখা যায়। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় গত ২২ জানুয়ারি শিশুটির মা পল্টন মডেল থানায় শিশু আইনে একটি মামলা করেন। মামলায় স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়।

বিষয়: মামলামেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরিমান্ডআইন–আদালতশিশু নির্যাতনআদালততদন্ত কর্মকর্তা
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ২

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৩

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৪

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৫

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।