Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আজ কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১০: ৫৩
আজ কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
কাজী নজরুল ইসলাম। ছবি: বাসস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র তিনি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) মারা যান। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ বছর ১২ ভাদ্র পড়েছে ২৭ আগস্ট।

Advertisement

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে ফজরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে কোরআন তেলাওয়াত, শোভাযাত্রা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ।

Advertisement
Advertisement
Advertisement

অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হওয়ার কথা রয়েছে। পরে কবির সমাধির পাশের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা দেবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক তারিক মনজুর।

কবি নজরুল ইনস্টিটিউটও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির নিজস্ব মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি থাকবে দোয়া মাহফিল ও হামদ-নাত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা এবং বিশেষ অতিথি হিসেবে নজরুলের নাতনি ও ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন খিলখিল কাজীর উপস্থিত থাকার কথা রয়েছে।

নজরুল কি শুধু একজন মুসলিম কবি?Nazrul

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম হয় নজরুলের। বাংলা সাহিত্যে তিনি উপনিবেশবাদ, সাম্প্রদায়িকতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে অন্যতম শক্তিশালী কণ্ঠ।

‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত নজরুলের ‘বিদ্রোহী’, ‘ভাঙার গান’ এবং ‘ধূমকেতু’ তার প্রতিবাদী চেতনার প্রতীক হয়ে আছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক লেখা ও সক্রিয়তার কারণে তাকে কারাবরণ করতে হয়।

বাংলা সংগীতেও নজরুলের অবদান অসামান্য। তিনি হাজার হাজার গান রচনা ও সুরারোপ করেন, যা পরবর্তীতে ‘নজরুলসংগীত’ নামে পরিচিত হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে পরিবারসহ কলকাতা থেকে নজরুলকে ঢাকায় নিয়ে আসা হয়। ১৯৭৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। একই বছরের ২৯ আগস্ট মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

এ বছর নজরুলের মৃত্যুবার্ষিকী বিশেষ তাৎপর্য বহন করছে। তার ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ সময়ে দেশজুড়ে কবির আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

বিষয়: কাজী নজরুল ইসলামমৃত্যুবার্ষিকীবাংলাদেশরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”