Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বংশালে ঢামেক কর্মচারীর মৃত্যু, দ্বিতীয় স্ত্রীকে দায়ী করছেন প্রথম স্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৬: ১১
বংশালে ঢামেক কর্মচারীর মৃত্যু, দ্বিতীয় স্ত্রীকে দায়ী করছেন প্রথম স্ত্রী

রাজধানীর বংশালে মো. সুমন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ডেইলি বেসিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ তুলেছেন প্রথম স্ত্রী।

Advertisement

আজ মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে বংশালের নাজিমুদ্দিন রোডের জমিদার গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুমনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সুমনের বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ থানার ডালু গাছ বাজার এলাকায়। তার বাবার নাম নবী মিয়া। বর্তমানে তিনি বংশালের নাজিমুদ্দিন রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

Advertisement
Advertisement
Advertisement
খুলনায় সশস্ত্র ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক গুরুতর আহতdakati_-churi_-chintai

সুমনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী নিয়মিত ইয়াবা সেবন করতেন। গতরাতে সুমন তার কাছ থেকে এক হাজার ৫০০ টাকা নিয়ে ইয়াবা কিনে বাথরুমে বসে তা সেবন করেন। এ বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

নাসিমা আরও জানান, একপর্যায়ে সুমনের হাতে থাকা ধারালো অস্ত্রে নাসিমার হাতে আঘাত লাগে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনের বুকের বাম পাশে একই অস্ত্রের আঘাত লাগে। পরে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে সুমনের প্রথম স্ত্রী ডলি আক্তার বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এই ঘটনার জন্য তিনি দ্বিতীয় স্ত্রীকে দায়ী করে হত্যার অভিযোগ তুলেছেন। ডলি আক্তারও একই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

বিষয়: ঢামেকরাজধানীনিহতস্বামীবংশালস্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।