Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৬: ৫৮
বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারাত জেলায় একটি পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন বলে আজ মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের অনলাইন মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সহকারী শহীদ রিন্দ জানান, হামলার পর শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর ১৫ সদস্য নিহত হয়েছে।

‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক–ই–তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ব্যবহার করে।

Advertisement
Advertisement
Advertisement

সূত্র জানায়, গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা ওই পুলিশ পোস্টে হামলা চালায়। পুলিশ কিছু সময় ধরে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। তবে পরে হামলাকারীরা পুলিশ পোস্টের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।

জিয়ারাতের ডেপুটি কমিশনার (ডিসি) আবদুল কুদ্দুস আচাকজাই ঘটনার হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, মাঙ্গি বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পাঁচ পুলিশ সদস্যের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে এবং অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অন্যদিকে শহীদ রিন্দ জানান, নিহতদের মধ্যে মাঙ্গি ও কাওয়াস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর (এটিএফ) দায়িত্বপ্রাপ্ত হেড কনস্টেবল সাইফুল্লাহ রয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিহত পুলিশ সদস্যদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

পরবর্তী এক বিবৃতিতে রিন্দ জানান, হামলার পর যৌথভাবে পরিচালিত অভিযান শেষ হয়েছে এবং ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে।

তিনি বলেন, বেলুচিস্তানের শান্তি নষ্ট করার জন্য সন্ত্রাসীদের ‘বড় মূল্য দিতে হয়েছে’। প্রদেশে সন্ত্রাসীদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং প্রতিটি হামলার জবাব ‘পূর্ণ শক্তি ও কঠোরভাবে’ দেওয়া হবে।

রিন্দ আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা এবং যারা রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, “বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের সুরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না।”

বিষয়: পাকিস্তানহামলানিহতবেলুচিস্তানপুলিশসন্ত্রাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ২

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৩

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

  • ৪

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ৫

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

সম্পর্কিত
  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।