Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফিফা সভাপতির পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২৩: ১৮
ফিফা সভাপতির পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের
ফিফা সভাপতি ইনফান্তিনো এবার বিশ্বকাপের স্বত্ত্বও বিক্রির পরিকল্পনা করছেন, সেটাও ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছে হতে পারে বলে গুঞ্জন! ছবি: রয়টার্স

বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বের একটা অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের একটি গ্রুপের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। গত দু-তিন দিনে এ নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এই পরিকল্পনার কথা সামনে আসার পরই একবার এর সমালোচনা করেছিল ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা।

Advertisement
Advertisement
Advertisement

আজ ইউরোপের দেশগুলো ঘোষণা দিয়েছে, ইনফান্তিনোর এই পরিকল্পনা টিকে গেলে তারা সবাই একযোগে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কট করবে। উয়েফার সদস্য ৫৫টি দেশই এ ব্যাপারে একমত হয়েছে।

ইনফান্তিনোর পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ উয়েফার সদস্যগুলোর এক জরুরি সভা ডাকেন সংস্থাটির সভাপতি আলেক্সান্দর সেফেরিন। বৈঠক দুই ঘণ্টাও গড়ায়নি, তার আগেই সভায় সব দেশ ঐক্যমত্যে পৌঁছে যায়। এর আগে যদিও শঙ্কা ছিল যে, ফুটবলে ইউরোপের পিছিয়ে থাকা দেশগুলো হয়তো ইনফান্তিনোর পরিকল্পনায় থাকা অর্থের প্রলোভনে সাড়া দিয়ে পরিকল্পনাটা মেনে নেবে। তবে আজ সভায় দেখা গেল, কেউই ইনফান্তিনোর পক্ষে নয়। সভা শেষে এক বিবৃতিতে উয়েফার সদস্য ৫৫ দেশ বলেছে, তারা ইনফান্তিনোর এই পরিকল্পনা ‘পরিষ্কারভাবে ও সর্বসম্মতভাবে বর্জন’ করছে।

‘আজকের আলোচনার প্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রস্তাব যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে– যদি এই পরিকল্পনা পুরোপুরিই ছুঁড়ে ফেলে দেওয়া না হয়, কিংবা ফিফা যদি এর প্রশাসন বা টুর্নামেন্টগুলোর স্বত্ত্ব কখনোই ব্যক্তিমালিকানায় না ছাড়ার চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়, ততক্ষণ পর্যন্ত– উয়েফার কোনো জাতীয় দল ফিফার কোনো টুর্নামেন্টে অংশ নেবে না’– বিবৃতিতে জানিয়ে দিয়েছে উয়েফা।

Advertisement
Advertisement
Advertisement
ট্রাম্প-ঘনিষ্ঠদের কাছে বিশ্বকাপটাই বেচে দিতে চাইছেন ফিফা সভাপতি!infantino trump

ইউরোপের দেশগুলোর এই পদক্ষেপের কারণে ইনফান্তিনোর জন্য তার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া কঠিনই মনে হচ্ছে। এই পরিকল্পনা নিয়ে নিজেদের রায় জানানোর জন্য ফিফা তার সদস্য দেশগুলোকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বটে, তবে ইউরোপিয়ান দেশগুলোর এই সিদ্ধান্ত ও হুমকির পর ইনফান্তিনোর ওপর এই পরিকল্পনা বদলানোর কিংবা একেবারেই তুলে নেওয়ার চাপ বাড়বে।

আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনের দিকে চোখ রাখলে ইউরোপের দেশগুলোর আজকের সিদ্ধান্ত আরও প্রভাবশালী হয়ে দেখা দেয়। আগামী মার্চের নির্বাচন সামনে রেখে ইউরোপের বড় বড় অনেক দেশ এর আগে ইনফান্তিনোর সমর্থনে চিঠি দিলেও, আজকের এই সিদ্ধান্ত ইনফান্তিনোর পায়ের নিচের মাটি অনেক নড়বড়ে করে দিয়েছে বলে মনে হতে পারে।

উয়েফার বৈঠকে আজ ২০টিরও বেশি সদস্য ফেডারেশনের প্রধানরা বক্তব্য দিয়েছেন। সভায় উপস্থিত একজনকে সূত্র জানিয়ে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ডেবি হিউয়িটও বক্তব্য রেখেছেন এবং তিনি বয়কটের পক্ষে ‘বেশ কড়া’ কথা বলেছেন। এরপর এক বিবৃতিও দিয়েছে ইংলিশ এফএ, যেখানে ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে তারা লিখেছে, ‘ফিফার পরিকল্পনার বিরুদ্ধে আমরা– ফিফা বিশ্বকাপের মালিকানা ফুটবলেরই, সবসময়ই তা থাকবে।’

উয়েফা যেভাবে ভাবছে, তাতে ইনফান্তিনোর পরিকল্পনা না বদলালে সিনিয়র জাতীয় দলের ক্ষেত্রে বয়কটের শুরুটা হবে আগামী বছর হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপকে দিয়ে। আর বয়সভিত্তিক পর্যায়ে বয়কট শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপ দিয়ে।

ফিফা নিরপেক্ষ নয়, এটি একটি রাজনৈতিক হাতিয়ারFIFA_GAZA_PIC 29.06.2026

ফিফার ছয় কনফেডারেশনের মধ্যে বাকি পাঁচটিকেও (কনমেবল, এএফসি, কনক্যাকাফ, ওশেনিয়া, সিএএফ) তাদের সঙ্গে একজোট হতে আহ্বান জানিয়েছে উয়েফা। এর মধ্যে এশিয়ার কয়েকটি দেশও তাদের মতো করেই ফিফার পরিকল্পনার বিরোধিতা করবে বলে আত্মবিশ্বাসী উয়েফার কর্তাব্যক্তিরা। আগামী বছর চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির পদে নির্বাচনের জন্য দাঁড়াতে যাওয়া ইনফান্তিনোর পক্ষে সবচেয়ে বড় সমর্থন সাধারণত ইউরোপের বাইরে থেকে– আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকেই– এসেছে। সেই দেশগুলোর বেশিরভাগ ইনফান্তিনোর পরিকল্পনায় সায় না দিলে সেটা নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলবে। উয়েফা এরই মধ্যে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফের সঙ্গে কথা বলেছে বলে জানাচ্ছে গার্ডিয়ান। কনক্যাকাফ ফিফার পরিকল্পনার বিরোধিতায় উয়েফাকে সমর্থন জানালেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয়নি। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে কনক্যাকাফের ৪১ সদস্য দেশ জরুরি সভা ডেকেছে।

দ্য গার্ডিয়ান লিখেছে, ইউরোপিয়ান ফুটবলের ভেতরের অনেক সূত্র বিশ্বাস করে, উয়েফার এই সিদ্ধান্ত আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইউরোপ-সমর্থিত কোনো প্রার্থীর জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। প্রসঙ্গত, আগামী বছরের নির্বাচনে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির মালিক এবং উয়েফায় ইউরোপিয়ান ক্লাবগুলোর সংগঠন (ইএফসি) সভাপতি নাসের আল-খেলাইফি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জোর সম্ভাবনা আছে।

বিষয়: ফিফাউয়েফাফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

  • ২

    ‘আমি তো সরকারি চাকরি করি না আমার সংসারটা কীভাবে চলবে?’

  • ৩

    শাবানা আজমি থেকে কেট উইন্সলেট কীভাবে নাগাল পান বাংলাদেশের রীতি?

  • ৪

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

  • ৫

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

সম্পর্কিত
  • বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

  • সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলা

  • এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি "গুরুত্বপূর্ণ পরীক্ষা" হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

  • আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।