Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক সংবাদটি সঠিক নয়: বিপিসি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯: ২৩
‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক সংবাদটি সঠিক নয়: বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক নয়। সংবাদটি তথ্যভিত্তিক নয় বরং বাস্তবতার বিপরীত।

Advertisement
Advertisement
Advertisement

রোববার বিপিসির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনে বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ না করার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। বরং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বিপিসি একাধিকবার অনুরোধ জানিয়েছে। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিপিসি দাবি করেছে, দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে স্থানীয় উৎসের পাশাপাশি বিদেশ থেকে আমদানিও অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদনে উল্লিখিত ৮ এপ্রিল বিপিসির পক্ষ থেকে অকটেন ও পেট্রোল গ্রহণে অস্বীকৃতি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

বক্তব্যে আরও বলা হয়, দেশীয় উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ অকটেন ও পেট্রোল গ্রহণের সুযোগ রয়েছে। এজন্য বিপিসি বেসরকারি রিফাইনারিগুলো থেকে নিয়মিত জ্বালানি পণ্য গ্রহণ করছে।

Advertisement
Advertisement
Advertisement

পরিসংখ্যান তুলে ধরে বিপিসি জানায়, চলতি মাসে এখন পর্যন্ত সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে ১১ হাজার ৬১৫ টন অকটেন, ৭ হাজার ১৭৭ টন পেট্রোল এবং ১২ হাজার ৮৮৪ টন ডিজেল গ্রহণ করা হয়েছে।

এছাড়া অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড থেকে ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রোল ও ৫৮১ টন ডিজেল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড থেকে ৩ হাজার ২৬৪ টন অকটেন, ১ হাজার ২৫৪ টন পেট্রোল ও ১ হাজার ৮৯৬ টন ডিজেল গ্রহণ করা হয়েছে।

বিপিসি আরও জানায়, চলতি মাসের বাকি সময়েও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে, যা পূর্ববর্তী মাসগুলোর তুলনায় বেশি।

জনস্বার্থে সঠিক ও বাস্তবভিত্তিক তথ্য উপস্থাপনে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

বিষয়: অর্থনীতিজ্বালানিবিপিসিজ্বালানি তেলসরকারবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সর্বশেষ
  • ১

    জ্বালানি তেল সরবরাহে ডিসেম্বর পর্যন্ত সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

  • ২

    ডাক্তারই ওষুধের বাজারে সবচেয়ে বড় ‘বিক্রয় প্রতিনিধি’!

  • ৩

    খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • ৪

    কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

  • ৫

    গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

সম্পর্কিত
  • জ্বালানি তেল সরবরাহে ডিসেম্বর পর্যন্ত সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

    জ্বালানি তেল সরবরাহে ডিসেম্বর পর্যন্ত সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান

    বিপিসি চেয়ারম্যান বলেন, “সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই সময়ের পরিস্থিতি আপনারা জানেন। শুরুতে স্বল্পকালীন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করব। বিশেষ করে তেল প্রকিউরমেন্ট যাতে বিঘ্নিত না হয়। দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাব।”

  • খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯০ জন ডেঙ্গু রোগী। আজ মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

  • কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

    কেরানীগঞ্জে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

    ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

  • গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

    গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

    দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন গণতন্ত্র রক্ষা করা এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই সবার সবচেয়ে বড় দায়িত্ব। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী উভয় দলেরই দায়িত্ব রয়েছে।