চরচা প্রতিবেদক

চট্টগ্রামের টেরিবাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুই জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের অর্কিড প্লাজা নামের ১২তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বেলা ১২টার দিকে হাসপাতালে দুজনের মৃত্যু হয় বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।
মৃত দুজন হলেন চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)।
অসুস্থ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে এসআই নুরুল আলম জানিয়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।