Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৮: ২৪
নির্বাচনে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উপদেষ্টা বলেন, ‘’নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং ভোটের পর তিন দিন–মোট নয় দিন কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। দেশের পরিস্থিতি অনুযায়ী এ সময়সীমা বাড়ানোও হতে পারে।‘’

তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে থাকলেও নির্বাচন সামনে রেখে এই সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করা হবে। এ ছাড়া বিজিবির ৩৫ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার এবং কোস্টগার্ডের চার হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। র‍্যাবও প্রায় আট হাজার সদস্য নিয়ে নিরাপত্তায় অংশ নেবে।

Advertisement
Advertisement
Advertisement

এবার নির্বাচনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রায় পাঁচ লাখ ৫০ হাজার আনসার সদস্য নির্বাচন ব্যবস্থাপনায় কাজ করবেন। তাদের অস্ত্র ও বডিক্যাম সরবরাহ করা হবে, যাতে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও কার্যকর হয়।

তিনি আশ্বস্ত করে বলেন, “নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।”

সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বিশেষের কারণে হয়নি; বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই পরিবর্তন এসেছে।

মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।

বিষয়: নির্বাচনপটুয়াখালীআনসারসেনাবাহিনীউপদেষ্টানৌবাহিনীবিজিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।