Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কর্মী ভিসায় নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র, চাকরি হারালেই দেশে ফেরত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৯
কর্মী ভিসায় নতুন নিয়ম আনছে যুক্তরাষ্ট্র, চাকরি হারালেই দেশে ফেরত
ছবি: রয়টার্স

বিদেশি কর্মীদের ভিসায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কাজ করা বিদেশি কর্মীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খুঁজতে যে ৬০ দিন সময় পান, সেই সুযোগ বাতিল হয়ে যাবে। ফলে চাকরি হারানোর পর এইচ-১বি ভিসাধারীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত সরকারি এক নোটিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ফেডারেল রেজিস্টারে প্রস্তাবটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এইচ-১বি এবং নির্দিষ্ট কিছু অস্থায়ী কাজের ভিসাধারীদের চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

এতে বিদেশি কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো বড় ধরনের সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৈধ অভিবাসন সীমিত করতে ডোনাল্প ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে, এটি তার সর্বশেষ উদ্যোগ।

এর আগে দক্ষ কর্মীদের জন্য ভিসার ফি বাড়ানো হয়েছিল। সম্প্রতি নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তুতির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন মার্কিন মিশনে অভিবাসী ভিসার সাক্ষাৎকারও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশিBangladeshis-return

ডিএইচএস তাদের প্রস্তাবে লিখেছে, এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো কিছুটা সমস্যায় পড়তে পারে। তবে সংস্থাটি বলেছে, এসব চাকরি এর পরিবর্তে মার্কিন কর্মীদের দেওয়া যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া অভিবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তা আবেদন করলে আবারও কাজের জন্য দেশটিতে ফিরতে পারবেন।

নোটিশে বলা হয়েছে, কর্মীদের প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো একই পদে সমান যোগ্যতার মার্কিন নাগরিকদের নিয়োগ করবে অথবা আই-১২৯ আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। মূলত এটাই ডিএইচএসের ধারণা।

২০১৭ সাল থেকে চালু থাকা ৬০ দিনের এই সুযোগের ফলে চাকরি হারানোর পর বিদেশি কর্মীদের নতুন চাকরি খোঁজার সময় দেয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ছাড়ার আগে বাড়ি বিক্রি করা বা সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার মতো প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ারও সুযোগ পান তারা।

বিষয়: যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পভিসাট্রাম্প প্রশাসনবিদেশি কর্মী
সর্বশেষ
  • ১

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

  • ২

    যেভাবে ওষুধের দাম বাড়ায় কোম্পানিগুলো

  • ৩

    ডেঙ্গু নিয়ন্ত্রণের কি কোনো শর্টকাট উপায় আছে?

  • ৪

    ‘ছাত্রশিবিরের প্যানেলকে বলা হয় নারী-বিদ্বেষী’

  • ৫

    রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!

সম্পর্কিত
  • ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

    ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

    ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

  • ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

    ভারতের কারাগারে দুই বছর সাজা ভোগের পর চার নারীসহ ৪৭ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন। খবর ইউএনবির।

  • দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি যুবক। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। নিহত প্রবাসী বাংলাদেশি নাম মো. জামাল মিয়া (৪০)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজে

  • ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    ‎লালবাগে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।