
রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।
চরচা ডেস্ক

ভারতের কারাগারে দুই বছর সাজা ভোগের পর চার নারীসহ ৪৭ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন। খবর ইউএনবির।
ফেরত আসা ৪৭ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। তারা নড়াইল, গোপালগঞ্জ ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় মানবপাচারকারীদের মাধ্যমে আড়াই বছর আগে অবৈধভাবে তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করেছিলেন তারা। বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আদালত নির্ধারিত দুই বছরের কারাদণ্ড শেষ করার পর তাদের তামিলনাড়ুর সালেমের আত্তুর এবং তিরুচিরাপল্লি (ত্রিচি) ক্যাম্পের বেসরকারি শেল্টার হোমে রাখা হয়।
পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতির মাধ্যমে গতকাল সন্ধ্যায় তারা দেশে ফেরেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল বন্দর থানায় নিয়ে যায়। পরে তিনটি বেসরকারি সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের দায়িত্ব নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।

‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যে সমালোচনার প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের
মাহবুব জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয়।

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।