Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১৮
নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নিয়োজিত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, “নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন রাখতে হবে, যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আগের নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত বিভিন্ন মহলের পতনের উদাহরণ তুলে ধরে বলেন, “যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা আজ অনেকেই পলাতক, চাকরিচ্যুত কিংবা কারাবন্দী।”

Advertisement
Advertisement
Advertisement

উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো ভোটকেন্দ্রে যদি ব্যালট বাক্স ছিনতাই বা অনিয়ম ঘটে, তবে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই দায় এড়াতে পারবেন না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ চালু করা হয়েছে। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোনের মতো প্রযুক্তিনির্ভর নজরদারি এবার বড় ভূমিকা রাখবে।

নির্বাচন পর্যবেক্ষকদের দ্রুত প্রবেশপত্র সরবরাহ, সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা এবং ভোটকেন্দ্রে তাদের অবাধ প্রবেশ নিশ্চিতের নির্দেশও দেন তিনি।

সভায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিষয়: অনিয়মখুলনাসচিবস্বরাষ্ট্র মন্ত্রণালয়গণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটউপদেষ্টাবিজিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।