Advertisement

সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেপ্তার
এস এম আতাউল হক দোলন। ফাইল ছবি

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন ২০২৪ সালে সাতক্ষীরা ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারে এমন ঘোষণার পর দেশজুড়ে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটছে। এই পরিস্থিতিতে নতুন করে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে।