Advertisement

দুর্নীতির অভিযোগ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দুর্নীতির অভিযোগ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক আদেশে এ কথা বলা হয়।

Advertisement

আদেশে বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১)। কমিটির অন্য সদস্যরা হলেন–তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, “কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।”

Advertisement

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন হিসেবে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।