Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচনে নারী প্রার্থী আশানুরূপ নয়, সামাজিক প্রতিরোধ কমিটির উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫: ২২
নির্বাচনে নারী প্রার্থী আশানুরূপ নয়, সামাজিক প্রতিরোধ কমিটির উদ্বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আশানুরূপ না হওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। দেশের ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই প্ল্যাটফর্মটি আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায়।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে এই বিবৃতি প্রদান করে। এই কমিটিতে রয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রভাবে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ১০৯ জন, যা মোট প্রার্থীর মাত্র ৪.২৪ শতাংশ। নারী-পুরুষের জনসংখ্যার তুলনায় এই সংখ্যাটিকে একটি ‘বিশাল ভারসাম্যহীন চিত্র’ হিসেবে অভিহিত করেছে কমিটি।

সামাজিক প্রতিরোধ কমিটি বলছে, মোট ১০৯ জন নারী প্রার্থীর মধ্যে ৭২ জন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং বাকি ৩৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছে। অধিকাংশ রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়ন দেয়নি। এমনকি যে দল নেতৃত্বে ৪০ শতাংশ নারী থাকার দাবি করে, তারাও কোনো নারীকে মনোনয়ন দেয়নি।

Advertisement
Advertisement
Advertisement

সামাজিক প্রতিরোধ কমিটি মনে করে, বর্তমান সমাজে বিদ্যমান নারীবিদ্বেষী সংস্কৃতির কারণে নারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে শঙ্কা বোধ করছেন।

এটি মূলত পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি টিকিয়ে রাখার একটি কৌশল বলে বিবৃতিতে মন্তব্য করা হয়। অর্থনীতি ও জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ গ্রহণযোগ্যতা পেলেও রাজনৈতিক দলগুলোর কাছে নারীর রাজনৈতিক অংশগ্রহণ এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি।

১৯৫২ সাল থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীর দৃশ্যমান ভূমিকা থাকা সত্ত্বেও রাষ্ট্র পরিচালনায় নারীর সমঅংশীদারিত্ব নিশ্চিত না হওয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিটি। একটি গণতান্ত্রিক ও সমতাপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিষয়: রাজনীতিবাংলাদেশনারীমানবাধিকারজাতীয় সংসদনারী অধিকারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প