Advertisement

আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখিয়েছে: তিতুমীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখিয়েছে: তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি: চরচা

রাজনৈতিক স্বার্থে উন্নয়নের বয়ান প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির হার বেশি দেখিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Advertisement

আজ শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেমিনার কক্ষে জাতীয় আয়ের হিসাব নিয়ে করা ফরেনসিক অডিটের খসড়া প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

Advertisement

তিতুমীর বলেন, “২০১৪-১৫ সালের পর থেকে জাতীয় আয়ের হিসাবে বিভিন্ন অসঙ্গতি দেখা গেছে। বিশেষ করে জরিপের পরিবর্তে দ্বিতীয় পর্যায়ের তথ্যসূত্র থেকে সংগ্রহ করা উপাত্তে অতিমূল্যায়ন করা হয়েছে। ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটিতে এমন অসঙ্গতি পাওয়া গেছে।”

উপদেষ্টা বলেন, “পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের বয়ান প্রতিষ্ঠা করা হয়েছে। এতে জাতীয় পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব সরকারের পরিকল্পনা, বাজেট ও উন্নয়ন কার্যক্রমেও পড়তে পারে।”

তিতুমীর বলেন, “খসড়া প্রতিবেদনটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা গবেষণায় সরাসরি যুক্ত ছিলেন না। খসড়া প্রতিবেদনটি দুই বিশেষজ্ঞের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। চূড়ান্ত করার আগে অর্থনীতি ও পরিসংখ্যান সমিতির বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।”