Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এসসিওর সদস্যপদের জন্য তাজিকিস্তানের সমর্থন চাইল বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৪: ২২
এসসিওর সদস্যপদের জন্য তাজিকিস্তানের সমর্থন চাইল বাংলাদেশ

সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যপদ লাভের লক্ষ্যে তাজিকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ।

Advertisement

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের সঙ্গে বৈঠকে এ সমর্থন কামনা করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৈঠকে তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এসসিও সদস্যপদের বিষয়ে ইতিবাচক সাড়া এবং এ ক্ষেত্রে তাজিকিস্তানের সমর্থনের আশ্বাস দেন।

Advertisement
Advertisement
Advertisement

কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ এসসিওর সদস্য।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি এ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে তাজিকিস্তানের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি যৌথ আন্তর্জাতিক দায়িত্ব এবং এর সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সোচ্চার দেশ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, কূটনৈতিক পরিসর ও ভূরাজনৈতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পূর্ব ইউরোপ এবং স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস) অঞ্চলের মতো সম্ভাবনাময় কিন্তু তুলনামূলকভাবে কম সম্পৃক্ত এলাকাগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও তাজিকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বাণিজ্য, ব্যবসা, অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

এ ছাড়া, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, পর্যটন, প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান বিনিময়, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং নারী ও যুব উদ্যোক্তা উন্নয়নের মতো ‘সফট পাওয়ার’ কূটনীতির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সরকার-টু-সরকার সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীতাজিকিস্তানবাংলাদেশকূটনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”