ads

স্কুলে হামলায় নিহত ৫, বাসিন্দাদের তেহরান ছাড়তে বলল ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
স্কুলে হামলায় নিহত ৫, বাসিন্দাদের তেহরান ছাড়তে বলল ইরান
তেহরানে ইসরায়েলের হামলা।

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দ্রুত অবনতির দিকে যাচ্ছে ইরানের নিরাপত্তা পরিস্থিতি। আজ শনিবার আল জাজিরার বরাতে জানা গেছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ তেহরানের বাসিন্দাদের দ্রুত রাজধানী ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

দেশটির নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, “উদ্ভুত পরিস্থিতির কারণে আপনাদের (শহরের বাসিন্দাদের) উচিত, যতদূর সম্ভব এবং সম্ভব হলে অন্য স্থান বা শহরে চলে যাওয়া।”

Advertisement

এদিকে ইসরায়েলি হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনায় তেহরানসহ পুরো ইরানজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত