Advertisement

ভোটে আচরণ বিধি মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত, মন্ত্রণালয়কে চিঠি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ভোটে আচরণ বিধি মানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত, মন্ত্রণালয়কে চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর দিন হতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত জন্য মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে ইসি প্রতি উপজেলা/থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুরোধ জানিয়েছে।

Advertisement