
৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারী’ খালিদের বিচার শুরু ২০২৮ সালে
খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান আছড়ে ফেলার ষড়যন্ত্রের পরিকল্পনা ও সমন্বয়ের অভিযোগ রয়েছে।

চার মামলায় জামিনের পর রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন এই তথ্য।
ফাহিমের আইনজীবী মো. রবিউল্লাহ বলেছেন, গুলশান ও মোহাম্মদপুর থানার পৃথক চার মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার জামিন আবেদন করেছি। সোমবার এই বিষয়ে শুনানি করব।
এদিন আসামি ফাহিমকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপপরিদর্শক আমির হামজা আসামি ফাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে ছিনতাই করা যাত্রীবাহী বিমান আছড়ে ফেলার ষড়যন্ত্রের পরিকল্পনা ও সমন্বয়ের অভিযোগ রয়েছে।

মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদানের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, প্যাক্টের সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে বেলা ১১টায় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।