Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২৩: ৩৭
ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়?
ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ২ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।

Advertisement

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের পাঁচটি ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়। এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কোয়ালিফায়ার ‘বি’-তে জয়ী দল। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’-তে জয়ী দল।

ক্রিকেটের নিয়মে এবার কী কী পরিবর্তন আনল আইসিসি? cricket-photo

আগামী ৮ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কু-গোম্পো সিটিতে। চারদিন পর ডারবানে নাজমুল হাসানের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও হবে ডারবানে। আর গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। কোয়ালিফায়ার ‘বি’ দলের বিপক্ষে হবে সোয়ানেতে।

Advertisement
Advertisement
Advertisement
নারী ক্রিকেটে কেন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ?Women Cricket

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ১৪ দলের এই বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ হবে। এবারের আসরে থাকছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার সেভেন’ পর্ব।

টুর্নামেন্ট মূলত শুরু হবে ২ অক্টোবর উইন্ডহোকে তিন দলের সুপার সিরিজ দিয়ে। এই সিরিজের মাধ্যমে গ্রুপ পর্বের শেষ দলটি নির্ধারিত হবে।

৭ অক্টোবর কেপটাউনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ভারত। ১০ অক্টোবর জোহানেসবার্গে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই।

মেসি নেই, ২০৩০ বিশ্বকাপের আর্জেন্টিনা কেমন হবে?messi 2

গ্রুপ পর্ব চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা তিনটি করে দল সরাসরি ‘সুপার সেভেন’ পর্বে উঠবে, যা ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হবে। আর দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে নেট রান-রেটে এগিয়ে থাকা দলটি সপ্তম দল হিসেবে জায়গা পাবে।

‘সুপার সেভেন’ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। পয়েন্ট তালিকায় প্রথম স্থানে থাকা দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। আর অন্য সেমিফাইনালে লড়বে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।

১৭ ও ১৮ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২১ নভেম্বর জোহানেসবার্গে পর্দা নামবে বিশ্বকাপের। ২২ নভেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য।

বিষয়: ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটওয়ানডে বিশ্বকাপবিশ্বকাপওয়ানডে ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।