Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৮: ৩৪
চীনা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) প্রতিষ্ঠা হলে এক লাখ লোকের কর্মসংস্থান এবং এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার আনোয়ারায় সিইআইজেডের অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই লক্ষ্য অর্জনের পথে এটি একটি বড় পদক্ষেপ। আমরা যে এক কোটি চাকরির কথা বলেছি সেক্ষেত্রেও এটি বড় পদক্ষেপ। এখানে এক লক্ষ লোক চাকরি করবে।”

মন্ত্রী আরও বলেন, “এখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু অবকাঠামোগত সবকিছু যদি হিসাব করি এখানে সবমিলিয়ে এক বিলিয়ন ডলারের ওপর বিনিয়োগ হবে। পুরো অঞ্চলে এর অর্থনৈতিক প্রভাব পড়বে। বিনিয়োগের সাথে ব্যবসা, চাকরি ও জিডিপি প্রবৃদ্ধি হবে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। সাথে সাথে লক্ষ্য রাখতে হবে আমরা যাতে আমাদের পরিবেশটা রক্ষা করতে পারি।”

Advertisement
Advertisement
Advertisement

চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমি চীনা রাষ্ট্রদূতকে বলবো আনোয়ারায় বা চট্টগ্রামে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগী হতে। এতে চীনের ও দেশীয় বিনিয়োগে যে শিল্প গড়ে উঠবে তাতে দক্ষ জনশক্তি সরবরাহ সম্ভব হবে। কারণ বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয় এটি কৌশলগতও।”

মন্ত্রী বলেন, “আমরা চাই চীন বাংলাদেশে কৌশলগত বিনিয়োগ করুক। গার্মেন্টস, ওষুধ শিল্প বা অন্যান্য যন্ত্রপাতি নির্মাণ খাতে বিনিয়োগ ঠিক আছে। তবে আমাদের সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যাতে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশা করতে পারি।”

বাংলাদেশে বিনিয়োগকে বর্তমান সরকার স্বাগত জানায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আমরা কাজ করছি। বাংলাদেশ ‘টোয়েন্টিফোর সেভেন’ ব্যবসার জন্য প্রস্তুত থাকবে, সে লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এটাই আমাদের সরকারের ভাবনা। তাই বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন সবসময় আমাদের চিন্তায় আছে। আপনাদের নিশ্চিত করতে পারি আমরা বাংলাদেশে ব্যবসার জন্য সিঙ্গেল উইনডো সেবা দেব।”

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীশিল্প কারখানাঅর্থনীতিবাংলাদেশরপ্তানিমুখী শিল্পবিনিয়োগঅর্থমন্ত্রীআনোয়ারাচট্টগ্রামচীনশিল্প
সর্বশেষ
  • ১

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

  • ২

    জ্বালানি সংকটেও সচল এই ফ্যাক্টরি, উল্টো কমেছে বিদ্যুতের খরচ!

  • ৩

    চীনের বটগাছের বনসাই দাম ৫ লাখ টাকা!

  • ৪

    ‘ইতিহাসের একটা আঁতুড়ঘর ধানমন্ডি-৩২ সেটা আপনি ভেঙে ফেললেন?’

  • ৫

    ‘সরকার বাড়াইসে ২০ টাকা তারা বাড়াইয়া দিবো নে ১০০ টাকা’

সম্পর্কিত
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব জব্দ

    দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সংস্থাটির সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদ

  • বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

    দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

  • সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলা

  • এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি "গুরুত্বপূর্ণ পরীক্ষা" হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।