Advertisement

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার জিলহজ মাস শুরু হবে। সে হিসাব অনুযায়ী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

Advertisement

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।