
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের বিহারের স্তন্যপান করানো মায়েদের বুকের দুধে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি এ সংক্রান্ত এক গবেষণায় এই দাবি করেছেন দেশটির একদল বিজ্ঞানী। এ নিয়ে গত শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী নেচার।
তবে ভারতের আরেকদল বিজ্ঞানী বলছেন, এই ইউরেনিয়াম নিয়ে উদ্বেগের কিছু নেই। এটি পাওয়া গেছে সহনীয় মাত্রায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মহাবীর ক্যান্সার সংস্থান এবং গবেষণা কেন্দ্র, লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি এবং দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এই গবেষণায় ৪০ জন মায়ের বুকের দুধের নমুনা বিশ্লেষণ করা হয়। সবকটি নমুনাতেই ইউরেনিয়াম পাওয়া গেছে।
এতে বলা হয়, সর্বোচ্চ ৫ পিপিবি (পার্টস পার বিলিয়ন) পর্যন্ত ইউরেনিয়াম শনাক্ত করা হয়েছে। যদিও ৭০ শতাংশ শিশুর ক্ষেত্রে স্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কা দেখা গেছে, তবে সামগ্রিক মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ সীমার নিচে।
গবেষক দলের একজন দিল্লির এইমসের ডা. অশোক শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ইউরেনিয়ামের মাত্রা অনুমোদিত সীমার নিচে থাকায় মা ও শিশু উভয়ের ওপর এর প্রকৃত স্বাস্থ্যগত প্রভাব ন্যূনতম হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) সদস্য এবং অ্যাটমিক রিসার্চ সেন্টারের সাবেক গ্রুপ ডিরেক্টর পরমাণু বিজ্ঞানী ড. দীনেশ কে. আসওয়াল এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ে উদ্বেগ দূর করেন।
আসওয়াল বলেন, শনাক্তকৃত মাত্রা নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। প্রকৃতপক্ষে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরেনিয়ামের যে সহনশীল সীমা রয়েছে, তার চেয়ে বিহারের নমুনাগুলোতে পাওয়া মাত্রা প্রায় ছয় গুণ কম।
গবেষণাটি মূলত ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়ামের উপস্থিতির সঙ্গে মাতৃদুগ্ধের দূষণের যোগসূত্র স্থাপন করেছে, যা স্থানীয় খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মায়েদের শরীরে প্রবেশ করতে পারে। বিজ্ঞানীরা জোর দিয়েছেন যে, ক্লিনিক্যালি নির্দেশিত না হলে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা উচিত নয়। কারণ এটি শিশুদের পুষ্টির সবচেয়ে উপকারী উৎস।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।