Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টানা দুই সিরিজ জয়, ‘প্রিয়’ ফরম্যাটে স্বরূপে বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ৪৪
টানা দুই সিরিজ জয়, ‘প্রিয়’ ফরম্যাটে স্বরূপে বাংলাদেশ

খুব বেশি বছর আগের কথা নয়, যখন তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সেরা ক্রিকেট খেলত বাংলাদেশ। তবে সিনিয়র ক্রিকেটারদের বিদায়ের সঙ্গে সঙ্গে যেন ৫০ ওভারের ক্রিকেটেও নিজেদের হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এ বছর অবশ্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। পাকিস্তানকে হারানোর পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। প্রতিপক্ষ খর্বশক্তির হলেও টানা দুটি ওয়ানডে সিরিজ জয় এই ফরম্যাটে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভীষণ অর্থবহ।

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে মূলত জিতিয়েছেন বোলাররা। চোট কাটিয়ে একাদশে ফিরেই পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিং-সহায়ক উইকেটে ৩০০ রানের আশা জাগিয়েও আগেই থেমেছিল বাংলাদেশের ইনিংস। তবে বোলারদের সম্মিলিত প্রয়াসে বড় জয় নিশ্চিত হয়েছে, সিরিজও (২-১)।

নিউজিল্যান্ড দলে মূল তারকাদের কেউ নেই বলে সিরিজ শুরুর আগেই অনেকে ধরেই নিয়েছিলেন, হেসেখেলেই সিরিজ জিতবে বাংলাদেশ। তবে মিরপুরে ‘দ্বিতীয় সারির’ নিউজিল্যান্ড দল প্রথম ম্যাচেই চমক দেখায়। ভীষণ ধীরগতির উইকেটে জয় পায় ২৬ রানে। সেই ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার ফাইফারে সিরিজে সমতা টানে বাংলাদেশ।

নাহিদ সেই ফর্ম টেনে আনেন সিরিজ নির্ধারণী ম্যাচেও। ২৬৬ রানের টার্গেটে নামা নিউজিল্যান্ডকে বড় ধাক্কাটা দেন প্রথম স্পেলেই। যথারীতি গতিতেই পরাস্ত করেন উইল ইয়ংকে (১৯)। তার আগেই আরেক ওপেনার হেনরি নিকোলসকে ফেরান মুস্তাফিজুর। বাউন্সারে পুল করতে গিয়ে বল তুলে দেন আকাশে, সহজ ক্যাচ নেন লিটন দাস।

Advertisement
Advertisement
Advertisement

নিউজিল্যান্ডের এই দলের সবচেয়ে অভিজ্ঞ টম লাথাম গোটা সিরিজেই ভুগেছেন রানখরায়। সেই ধারায় কিউই অধিনায়ক মিরাজকে সুইপ করতে গিয়ে আউট হন ৫ রানে। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিক কেলি। ফিফটি করলেও পারেননি ইনিংস লম্বা করতে।

ফিরতি স্পেলে এসেই কেলির (৫৯ রান) উইকেটটি নেন মুস্তাফিজুর। এতটাই স্লো কাটার দেন যে, ব্যাটসম্যানকে বলের নাগাল পেতে বেশ নিচু হতে হয়। তাতে বল ব্যাটে লাগলেও সোজা চলে যায় এক্সট্রা কভারে থাকা তানজিদ হাসানের হাতে।

সিরিজ জুড়ে দুর্দান্ত বোলিং করা শরীফুল ইসলাম তার প্রথম শিকার বানান মোহাম্মদ আব্বাসকে (২৫ রান) সাজঘরের পথ দেখিয়ে। ম্যাচের রোমাঞ্চ সেখানেই শেষ। নাহিদ এরপর ঘণ্টায় ১৪৯ কি.মি. বেগে করা ডেলিভারিতে উপড়ে ফেলেন জশ ক্লার্কসনের লেগ স্টাম্প।

নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানার পথে পরপর তিনটি উইকেট নিয়ে ফাইফার পূরণ করেন মুস্তাফিজুর। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে ছয়বার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি। এরপর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র।

তবে ডিন ফক্সক্রফট দমে যেতে চাননি লড়াই ছাড়া। শেষ উইকেটে বিশাল সব ছক্কার মারে কমিয়ে আনেন বল ও রানের ব্যবধান। তুলে নেন ফিফটিও। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭ ছক্কায় করেন ৭২ বলে ৭৫ রান।

৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয়ে ৫০ রানে হার বরণ করে নিউজিল্যান্ড।

বিষয়: বাংলাদেশনিউজিল্যান্ডক্রিকেটওয়ানডে ক্রিকেট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।