
ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর এ অভিযোগের প্রেক্ষিতে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক আনারুল মিয়ার (২৭) বাড়ি নেত্রকোনায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় থাকেন এবং সিলেটে রাজমিস্ত্রির কাজ করেন।
গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আনারুলকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা আটক করে পুলিশে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, নগরীর একটি বাসায় টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে তিনি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। গাড়ি না পেয়ে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে আনারুল তাকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তিনি ওই শিক্ষার্থীর মুঠোফোন নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে লক্ষ্য করে অশালীন কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়।
পরে ওই শিক্ষার্থী সহপাঠীদের কল করে বিষয়টি জানান। সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা গিয়ে আনারুলকে আটক করেন। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। আনারুল মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
ভুক্তভোগীর বন্ধু এক শিক্ষার্থী জানান, রাত ১১টার দিকে তার ওই বন্ধু কান্না করে জানান যে, একজন মোটরসাইকেল নিয়ে তাকে শিস মারছেন ও উত্ত্যক্ত করছেন। তখন তারা যে কয়জন ছিলেন, দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে যান। গিয়ে দেখেন, হলের নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়। পরে অভিযুক্ত যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এই বিষয়ে জানান, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়টিও কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছেন।
এদিকে, এ বিষয়ে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ফারুক মিয়া বাদী হয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া শুরু করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবকের জামিন মেলেনি
রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠানে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

ইউপি নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।”

জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।