Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বিবাদে জড়াব না’ বলার এক মাস পূর্তিতে ঢাকা–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫: ২০
‘বিবাদে জড়াব না’ বলার এক মাস পূর্তিতে ঢাকা–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

কোনো ধরনের বিবাদে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ‘শান্তিচুক্তি’ করার এক মাস পূরণের দিনই ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা।

গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক শান্তিচুক্তি হয়। সে সময় দুই কলেজের শিক্ষার্থীরা ‘কোনো বিবাদে জড়াবে না’ মর্মে মৌখিক অঙ্গীকার করেছিলেন।

সেই শান্তিচুক্তির এক মাস পূরণ হওয়ার দিনই বাস ভাঙচুরকে কেন্দ্র ফের সংঘর্ষে জড়িয়েছে এই দুই কলেজ।

Advertisement
Advertisement
Advertisement
আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪Army (1)

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, সকাল সাড়ে আটটার দিকে দুই শিক্ষার্থীর হাতাহাতি থেকেই ঝামেলা শুরু। সাড়ে নয়টার দিকে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে যায়। পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি চলে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়।

ওসি জানান, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর তিন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান- ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। কখনো তা ব্যাপক আকার ধারণ করে, যা সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিপাকে পড়তে হয়। সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়েন।

বিষয়: সংঘর্ষশান্তিচুক্তিভাঙচুরপুলিশশিক্ষার্থীঢাকা কলেজ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক