Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঘণ্টাখানেকেই ‘ইউ-টার্ন’ বিইআরসির, জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা স্থগিত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯: ১৭
ঘণ্টাখানেকেই ‘ইউ-টার্ন’ বিইআরসির, জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা স্থগিত

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৮২ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বুধবার রাতে জারি করা এক জরুরি বার্তায় কমিশন জানায়, সমন্বয়কৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)–এর নতুন মূল্যহার আপাতত কার্যকর হবে না।

Advertisement
Advertisement
Advertisement

বিইআরসির সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ স্বাক্ষরিত বার্তায় বলা হয়, নির্দিষ্ট স্মারকের মাধ্যমে ঘোষিত নতুন দর স্থগিত থাকায় আগের নির্ধারিত মূল্যেই জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে।

এর আগে, একই দিন রাতে কমিশন মার্চ মাসের জন্য জেট ফুয়েলের মূল্য বড় ধরনের বাড়ানোর ঘোষণা দেয়। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জ্বালানির দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণের কথা বলা হয়—যা লিটারপ্রতি প্রায় ৮১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধি। পাশাপাশি আন্তর্জাতিক রুটে দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার করার প্রস্তাবও জানানো হয়েছিল।

হঠাৎ এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘোষণায় এভিয়েশন খাতে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয়। বিমান সংস্থাগুলো আশঙ্কা করছিল, এতে পরিচালন ব্যয় বেড়ে ভাড়া বাড়ানোর চাপ তৈরি হবে। বিশেষ করে ঈদ সামনে রেখে যাত্রী চাহিদা বাড়ার সময় এমন সিদ্ধান্ত বাজারে অস্থিরতা তৈরি করতে পারত।

Advertisement
Advertisement
Advertisement
জ্বালানি সংকটে কমেছে দূরের বাস চলাচল, শঙ্কা ঈদযাত্রায়gabtoli-bus

তবে ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত করায় আপাতত স্বস্তি ফিরে এসেছে খাতটিতে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে স্বল্পমেয়াদে বিমান ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই।

বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়। ২০২৫ সালের মে মাসে চালু হওয়া সূত্র অনুযায়ী, বৈশ্বিক বাজারে দাম বাড়লে দেশে বাড়ানো এবং কমলে কমানোর কথা। তবে সর্বশেষ ঘোষণায় হঠাৎ বড় ব্যবধান তৈরি হওয়ায় তা পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়।

কমিশন জানায়, ঈদের আগে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়নি এবং বিষয়টি পুনর্বিবেচনায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, বাজার বাস্তবতা ও খাত সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়েই দ্রুত এই ‘ইউ-টার্ন’ নিতে হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে।

একই সাথে দাম বৃদ্ধি স্থগিত করা হলেও, এই ঘটনাকে আমদানী করা জ্বালানী তেলের দামে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসের জ্বালানী তেলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলবিইআরসি
সর্বশেষ
  • ১

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

  • ২

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

  • ৩

    লং মার্চের পর বিরোধী দল কী করবে?

  • ৪

    সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

  • ৫

    খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

সম্পর্কিত
  • আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    আর্জেন্টাইনের পেছনে ছোটা বার্সার ‘মেসি’ হলেন এক ব্রাজিলিয়ান

    পুরো দলবদল মৌসুমটা বার্সেলোনা ছুটেছে আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের পেছনে। কিন্তু এক আর্জেন্টাইন স্ট্রাইকারের পেছনে ছোটা বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াই বনে গেলেন 'লিওনেল মেসি।'

  • সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সবুজবাগে ‘প্রেমের ঘটনায়’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সিফাতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, নেহা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জয় ও আরও ২-৩ জনের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

  • খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    খুলনা বিভাগে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

    গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে নতুন করে রেকর্ড ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২০৯ জন রোগী।

  • গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় সহিষ্ণুতা: রাষ্ট্রপতি

    রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আলোচনার মাধ্যমে রাজনীতি করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো সহিষ্ণুতা।” বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক