
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দেশে এসেছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই দিনে এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার।
পরিসংখ্যানে আরও দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ৯৪ কোটি ৭০ লাখ ডলার। এই হিসেবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। বিশেষ করে চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে। জুলাই ও আগস্টের পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতেও ভালো প্রবাহ থাকায় সামনের দিনগুলোতে রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।