Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অনেকে আমাকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে: এনসিপি নেতা আখতার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৮
অনেকে আমাকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে: এনসিপি নেতা আখতার

রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, “স্বপ্ন দেখি উত্তরবঙ্গকে নিয়ে। স্বপ্ন দেখি গোটা বাংলাদেশকে নিয়ে। অনেকে বলে, চ্যাংড়া ছেলে কী করবে। আমিও স্বীকার করি, বয়সে চ্যাংড়া। কিন্তু ইতিহাসে চ্যাংড়া ছেলেরাই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছে।”

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার বলেন, “২৪-এ অভ্যুত্থানের সময় রংপুরের চ্যাংড়া আবু সাঈদ চ্যাংড়ামো করে দুই হাত প্রসারিত করে দিয়ে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে না দিত, আজ নতুন বাংলাদেশ পেতাম না। চ্যাংড়া বয়সে কথা দিচ্ছি, কাউনিয়া–পীরগাছাসহ গোটা রংপুর অঞ্চলকে এগিয়ে নিয়ে যাব। বৈষম্য দূর করব। চ্যাংড়ার শক্তিতে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করব ইনশা আল্লাহ।”

গতকাল রোববার রাতে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আখতার হোসেন বলেন, অতীতে কিছু গণমাধ্যম অযথা একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছিল। এখনো মিডিয়ার একটি বড় অংশ একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে রয়েছে। মিডিয়ার মালিকেরা সাংবাদিকদের দিয়ে পক্ষপাতমূলক সংবাদ করাতে পারেন, কিন্তু জনগণ ইতোমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

Advertisement
Advertisement
Advertisement
এনসিপির ইশতেহারে সেকেন্ড রিপাবলিকসহ আর যা আছেncp-manifesto

তিনি গণমাধ্যম মালিকদের উদ্দেশে বলেন, “কোনো একটি পক্ষে এখনই চলে যাবেন না। কারণ, জনগণ যখন সিদ্ধান্ত বদলাবে, তখন আপনারা পক্ষ পরিবর্তন করলে, তা গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। এসব সহ্য করেই ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে মানুষ। জুলুম থেকে কিছুটা মুক্তি মিললেও এখনো অনিয়ম, দুর্নীতি ও আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া যায়নি। রাষ্ট্রীয় সংস্কার এবং অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচারও এখনো সম্পন্ন হয়নি।

আখতার হোসেন বলেন, “এসব সংস্কার ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী, এনসিপি ও খেলাফতসহ ১১টি দল একযোগে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো হবে। নেতা ও দালাল-নির্ভরতা কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।”

তিনি আরও বলেন, “কোটি টাকা খরচ করে নির্বাচন করার সামর্থ্য আমার নেই এবং সেটি উচিতও নয়। কোটি টাকার নির্বাচনই আমাদের ধ্বংস করেছে। তাই আমার হয়ে আপনাদেরই কথা বলতে হবে, গল্প করতে হবে। জনগণের ভালোবাসা নিয়েই এই নির্বাচন পার হতে চাই। নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।”

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতারা।

বিষয়: জাতীয় নাগরিক পার্টিবাংলাদেশনির্বাচনএনসিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিরংপুর
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।