
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ৪টা ৩০ মিনিট থেকে কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে কয়েক মিনিটের ব্যবধানে শান্তিনগর, মগবাজার ও মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভার থেকে একের পর এক ককটেল ছুড়ে মারা হয়। ককটেলগুলো নিচে পড়েই বিস্ফোরিত হয়।
সার্জেন্ট নুরুল সামাদ বাপ্পি বলেন, "শান্তিনগর মোড়ের পূর্ব পাশের ফুটপাতে একটি ককটেল পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।”
শান্তিনগর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সিনিয়র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।‘
ওই কর্মকর্তা বলেন, “মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।”

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’