
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

‘নারী অধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী সাংবাদিক, আদিবাসী অধিকারকর্মী ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধিরা এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন গোপনীয়তা বজায় রাখা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সংঘটিত অনলাইন সহিংসতা মোকাবিলা, ডিজিটাল ঝুঁকি চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাইভেসি সুরক্ষিত রাখার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান।
ভয়েসের পক্ষ থেকে কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা।
কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ডিজিটাল সুরক্ষা বিশেষজ্ঞ সাদমান আহমেদ, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।
কর্মশালায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া, অংশগ্রহণকারীরা ভাইরাসযুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা বিষয়ে অনুশীলন করেন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।