
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আর্থিক শৃঙ্খলাকে কাজে লাগিয়ে এ শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। একই সঙ্গে উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।”
শিল্পমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও জাহাজ নির্মাণ শিল্পের বিকাশের এই পর্যায়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে হবে। এ জন্য জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
খন্দকার আব্দুল মুক্তাদির, “দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা এখনো তুলনামূলক কম। এ কারণে অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে হবে।”
জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জন নয়। বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে এ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে হবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, “এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পের সঙ্গে যুক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।