Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১ বছরে দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৩৩%

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২: ৪৮
১ বছরে দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৩৩%

এক বছরের ব্যবধানে দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ৩৩ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর চলতি বছরের মে মাসে তার আগের মাসের চেয়ে এর ব্যবধানে প্রায় ১১ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। এপ্রিল মাসে এই লেনদেনের পরিমান ছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বছরভিত্তিক হিসাবেও ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমান উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় এ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির কারণে প্রয়োজনীয় পণ্য কেনার ব্যয় বৃদ্ধি, ব্যাংকগুলোর বিভিন্ন প্রচারণামূলক অফার, দৈনন্দিন কেনাকাটায় কার্ড ব্যবহারের সুবিধা এবং ডিপার্টমেন্টাল স্টোরে কার্ড গ্রহণের হার বেশি থাকায় এ ধরনের লেনদেন বেড়েছে।

রিপোর্ট বলছ, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি।

অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে, যা পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত এপ্রিলে আন্তর্জাতিক কার্ড ব্যয়ে সৌদি আরবের অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে তা বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দেশটিতে বাংলাদেশিদের কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

বিষয়: অর্থনীতিক্রেডিট কার্ডলেনদেনবাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক