
দীর্ঘ বিলম্বের পর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু
উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। তবে নতুন সেতুটি চালুর তাৎপর্য আরও বেশি, কারণ মহামারির পর বিচ্ছিন্ন দেশটি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বিনিময় বাড়াচ্ছে।
টানা দুই জয়ে আগেই নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্ব। ফলে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে আর্জেন্টিনার সামনে সুযোগ পরীক্ষা-নিরীক্ষার। ফলে প্রশ্ন উঠছে, লিওনেল মেসি কি খেলবেন নাকি বিশ্রাম পাবেন? কোচ লিওনেল স্কালোনিও আভাস দিয়েছেন তেমন কিছুরই।
আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলেছেন মেসি। হ্যাটট্রিক সহ করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোল। তবে জর্ডান ম্যাচে একাদশে থাকা হচ্ছে না তার, যা নিশ্চিত করেছেন স্বয়ং কোচ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “লিও (লিওনেল মেসি) কাল একাদশে থাকবে না। সে বেঞ্চে থাকবে। বদলি হিসেবে নামবে কি না, সেই সিদ্ধান্ত কাল নেওয়া হবে। তবে কাল কে খেলবে সেটার সঙ্গে নকআউট পর্বের একাদশের কোনো সম্পর্ক নেই।”
শেষ ৩২ রাউন্ড শুরুর আগে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে। কারণ নকআউট পর্ব শুরুর পর এমন সুযোগ আর পাওয়া যাবে না। পরের রাউন্ড নিশ্চিত করার পর ফ্রান্সের বিপক্ষে নরওয়ে তাদের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশ্রাম দিয়েছে। বদলি হিসেবেও নামেননি তিনি।
দলের সবচেয়ে বড় তারকা মেসিকে একাদশে না রাখলেও জর্ডানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি, “প্রতিপক্ষ যেই হোক না কেন, আপনাকে সাবধানী হতে হবে। এই বিশ্বকাপে একটা জিনিস দেখা যাচ্ছে যে একেকটা দল একেক স্টাইলে খেলছে আর কিছু দল ভালো ফলও পাচ্ছে।”
বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

দীর্ঘ বিলম্বের পর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু
উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। তবে নতুন সেতুটি চালুর তাৎপর্য আরও বেশি, কারণ মহামারির পর বিচ্ছিন্ন দেশটি বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বিনিময় বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার সাক্ষীরা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করা হয়। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের
হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ীরা।

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল।