
বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় যশোরের বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে।
চরচা ডেস্ক

দেশ যখন সংকটে পড়ে, তখন দেশ রক্ষার সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এই লক্ষ্য পূরণের জন্য বিএনপির দলীয় শৃঙ্খলা রক্ষা করা জরুরি।
গতকাল রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এই
এ জেড এম জাহিদ বলেন, ‘‘দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেখান থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয়। সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে এ লক্ষ্য অর্জনে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।’’
নেতা-কর্মীদের সতর্ক করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘‘বিএনপির নেতা-কর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত ও পলাতক বাহিনীর।’’
জাহিদ হোসেন বলেন, ‘‘দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। তাই সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।’’
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘‘সামনে আমাদের কঠিন সময় পার করতে হবে।’’ এ সময় দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় যশোরের বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে।

চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও করি: ট্রাম্প
গত জুলাইয়ে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। ওই হামলায় চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল
সৌদি আরবে হুতিদের নতুন করে হামলা এবং জাহাজে ইরানি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে সৌদির তেল পাইপলাইন বন্ধ থাকায় আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হক (৩৮)-এর মরদেহ দেশে ফিরেছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া আরও দুই বাংলাদেশি মোস্তাকিম ও উদাকে ভারতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।