Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ব্লাস্টের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৩
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ব্লাস্টের
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-১ এ অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা, ব্যাপক লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনাকে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের ওপর আঘাত উল্লেখ করে দ্রুত সুষ্ঠু তদন্ত, জড়িতদের জবাবদিহিতা ও বিচারের দাবি জানিয়েছে সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লাস্ট জানায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ধরনের বর্বরোচিত হামলা কেবল একটি প্রতিষ্ঠানের সম্পদ ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ফলে এলাকার বিপুলসংখ্যক মানুষের জরুরি চিকিৎসা সেবা পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ব্লাস্ট এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রটি পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যানুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনাধিকার প্রবেশ করে। তারা কেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী লুটপাট করে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি (স্কেভেটর) ব্যবহার করে পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুমানিক এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

১৯৭৪ সাল থেকে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নামমাত্র মূল্যে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। এখানে শিশুদের টিকাদান, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও প্রসূতি সেবাসহ নানা মৌলিক চিকিৎসা সুবিধা দেওয়া হতো। হঠাৎ করে এই সেবা কেন্দ্রটি ধ্বংস ও বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: বিএনপিবিজ্ঞপ্তিমিরপুরহাসপাতাললুটপাটস্বাস্থ্যসেবা
সর্বশেষ
  • ১

    জ্বালানির মূল্যবৃদ্ধি: কৃষক-ব্যবসায়ী-শ্রমিক, সবাই চাপে

  • ২

    রাড্ডা সেন্টারে হামলা চালায় এক নারী এমপির মদদপুষ্টরা: পরওয়ার

  • ৩

    রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুর: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ব্লাস্টের

  • ৪

    ইসরায়েলের ম্যাচ বয়কট করলেন আইরিশ গোলরক্ষক

  • ৫

    সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

সম্পর্কিত
  • রাড্ডা সেন্টারে হামলা চালায় এক নারী এমপির মদদপুষ্টরা: পরওয়ার

    রাড্ডা সেন্টারে হামলা চালায় এক নারী এমপির মদদপুষ্টরা: পরওয়ার

    রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একজন নারী এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

  • ইসরায়েলের ম্যাচ বয়কট করলেন আইরিশ গোলরক্ষক

    ইসরায়েলের ম্যাচ বয়কট করলেন আইরিশ গোলরক্ষক

    আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত নীতিবোধ এবং বেসামরিক নাগরিকদের হত্যার প্রতি বিরোধিতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

  • সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

    সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

    ভোটের আগে এই প্রচারণার জন্য দেশজুড়ে পোস্টার টানানো হয়েছে। পোস্টারে সাদা শান্তির কবুতরের ছবি দিয়ে মানুষকে ‘যুদ্ধ নয়, নিরপেক্ষতার পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশুভ সংকেত: টিআইবি

    দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশুভ সংকেত: টিআইবি

    জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন এমপির পৃষ্ঠপোষকতায় ও পুলিশের উপস্থিতিতে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, লুটপাট ও দখলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপ