চরচা ডেস্ক

এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ বুধবার পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ একই সঙ্গে সূর্যের আলোর দেখা পাবে।
গ্রিনিচ মান সময় ঠিক ১১:১০ মিনিটে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ একই সঙ্গে দিনের আলো অথবা গোধূলির আলো দেখতে পারবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মাত্র ৬০ সেকেন্ড বা এক মিনিটের জন্য স্থায়ী হবে এই বিরল দৃশ্যটি। এই সংক্ষিপ্ত সময়ে পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চলগুলো একসঙ্গে সূর্যের আলোয় চলে আসবে, আর মাত্র ১ শতাংশ মানুষ তখন রাতের অন্ধকারে থাকবেন। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে এই সময় শুরু হবে।
এই সময়ে দিনের আলো ছড়িয়ে থাকবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার প্রায় পুরোটা অংশ জুড়ে, যেখানে পৃথিবীর সিংহভাগ মানুষের বসবাস।
অন্যদিকে সম্পূর্ণ অন্ধকারে থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশসহ অ্যান্টার্কটিকা মহাদেশ এবং চারপাশের মহাসাগরগুলো।
বিজ্ঞানের ভাষায়, পৃথিবীর অক্ষের নির্দিষ্ট কোণে হেলে থাকা এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের সঠিক সময়ের মেলবন্ধনেই এমনটা ঘটে।
অনেকেই মনে করেন এটি কেবল ৮ জুলাইয়ের এক দিনের ম্যাজিক, যা ২০২২ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়েছিল।
তবে তথ্য যাচাই করে দেখা গেছে, ঘটনাটি বছরের কেবল একটি দিনে সীমাবদ্ধ নয়। প্রতি বছর ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় দুই মাস ধরে প্রতিদিন এমন একটি মুহূর্ত আসে যখন মানবজাতির প্রায় সবাই একসঙ্গে আলো উপভোগ করে।
তবে বছরের অন্য দিনগুলোর তুলনায় ৮ জুলাই আলোর এই মেলবন্ধনটি সবচেয়ে বেশি পরিষ্কার ও সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।