
জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চরচা প্রতিবেদক

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল আজ সোমবার। তবে এ দিন আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছে মর্মে সময়ের আবেদন করেন।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে এদিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
তারিখ পিছিয়ে আগামী ১ নভেম্বর ধার্য করেছেন আদালত।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে চরচাকে নিশ্চিত করেছেন দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
গত ৩ আগস্ট ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেয়। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য দিন রাখেন সোমবার (১৪ সেপ্টেম্বর)।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা হয়।
মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলারই অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।
২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয়।

জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

খুলনা বিভাগে আরও ৩০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও একজনের। আজ সোমবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৩০২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৪৬ জন ও বেসরকারি হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।

ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?
১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।