ইতালির রোমে কারিগরি সমস্যার কারণে আটকে থাকা উড়োজাহাজ মেরামতে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ শনিবার সর্বশেষ খবর অনুযায়ী, বিমান এস২-এজেওয়াই বর্তমানে রোমে ‘অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে।
বিজি৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমের উদ্দেশে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী কারিগরি সমস্যা সমাধান হলে স্থানীয় সময় রাত ১০টায় বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।
ফ্লাইটটি আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লাইটের সর্বশেষ তথ্য যাত্রীদের নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।