Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্যারি সোবার্স আর নেই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২২: ২৮
গ্যারি সোবার্স আর নেই

দুই সপ্তাহ পর তার ৯০তম জন্মদিন উদ্‌যাপনের কথা ছিল। কিন্তু সে সময় আর পেলেন না স্যার গ্যারি সোবার্স। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি, যাকে সর্বকালের সেরা ক্রিকেটার মানেন অনেকেই, আজ বার্বাডোজে নিজ বাড়িতে মারা গেলেন।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক ও ধারাভাষ্যকার– দুই ভূমিকায়ই কিংবদন্তি প্রয়াত রিচি বেনো একবার সোবার্সকে নিয়ে বলেছিলেন, ‘বিশ্ব যে ক্রিকেটারদের দেখেছে, তাদের মধ্যে সর্বকালের সেরা অলরাউন্ডার।’

ক্রিকেটের পাশাপাশি ফুটবল, বাস্কেটবল আর গলফেও বার্বাডোজের প্রতিনিধিত্ব করেছেন। যে ক্রিকেট তাকে বেদিতে বসিয়ে রাখে, সেখানে সোবার্স কী করতেন, তার চেয়ে কী করতেন না– এই তালিকাই ছোট হবে। এক কথায় বলে দিতে পারেন, উইকেটকিপিংটা বাদে সবকিছুই করেছেন সোবার্স।

১৯৫৪ থেকে পরের ২০ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে ৫৭.৭৮ গড়ে ৮০৩২ রান, বল হাতে ৩৪.০৩ গড়ে ২৩৫ উইকেট – অলরাউন্ডার হিসেবে তাকে কিংবদন্তিতুল্য করে রাখতে যথেষ্ট। কিন্তু সোবার্সকে নিয়ে মহাকাব্য শুধু তার পরিসংখ্যানের জন্য হয় না। মহাকাব্য রচিত হয় তার অনায়াস দক্ষতার জন্য। ফিল্ডিংয়ে যেকোনো জায়গায়ই দারুণ ছিলেন, ইন-ফিল্ড ক্যাচার হিসেবে চোখধাঁধানো। বোলিংয়ে নতুন বলে বাঁহাতি পেস বোলিং যেমন করেছেন, খুব অনায়াসেই করেছেন অর্থোডক্স ও রিস্ট স্পিনও! এমনি এমনিই তো আর আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের নামটা ‘স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড’ হয়নি!

Advertisement
Advertisement
Advertisement

A great innings has come to an end. In our hearts, now and forever, Sir Garfield Sobers. 🖤🏏 pic.twitter.com/bv2MO1SJgz

— Windies Cricket (@windiescricket) July 17, 2026

তার মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ লিখেছে, ‘অসাধারণ একটা ইনিংস তার সমাপ্তি দেখল। স্যার গারফিল্ড সোবার্স আমাদের হৃদয়ে থাকবেন– এখন, সব সময়।’

১৬ বছর বয়সে ফার্স্ট ক্লাসে অভিষেক সোবার্সের, এরপর ওয়েস্ট ইন্ডিজের জার্সিটা গায়ে উঠতে এক বছরও লাগেনি। টেস্ট ক্যারিয়ার শুরুটা করেছিলেন বোলার হিসেবে। কিন্তু বয়স ২৩ পেরোনোর আগেই টেস্টে প্রথম সেঞ্চুরি হয়ে যায় তার। এর চেয়েও বড় কীর্তি– ১৯৫৮ সালে স্যাবাইনা পার্কে পাকিস্তানের বিপক্ষে ৩৬৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস! লেন হাটনের রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ রানের যে কীর্তি সেদিন গড়েছিলেন সোবার্স, তা টিকে ছিল ১৯৯৪ সাল পর্যন্ত। ব্রায়ান লারা তার রেকর্ড যেদিন ভাঙেন, সে ইনিংস মাঠে বসেই দেখেছিলেন সোবার্স, উদ্‌যাপনও করেছিলেন।

টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস গড়ার বছর দশেক পর ওভারে এক ছক্কার রেকর্ডও গড়ে ফেলেন সোবার্স! টি-টোয়েন্টি, টি-টেনের এই যুগে ৬ বলে ৬ ছক্কা হয়তো বেশ কয়েকবারই হয়েছে। কিন্তু ষাটের দশকে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময়ে গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের ওভারের প্রতিটি বলই যখন গ্যালারিতে ফেলেছেন সোবার্স– ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়েছেন, একবার সেদিন মাঠে থাকা দর্শকের বিস্ময়মাখা মুগ্ধতার মাত্রা বোঝার চেষ্টা করুন, নিজেরই অবাক লাগবে।

কিংবদন্তিতুল্য এই ক্যারিয়ারের জন্য ১৯৭৫ সালে নাইটহুড পান সোবার্স।

The Greatest Of All Time

Sir Gary Sobers passed away at age of 89.

He was the
First to hit 6 Sixes in an Over
First to reach 8000 Test runs

The Greatest All Rounder scored 8032 runs and took 235 wickets

Wisden Cricketer of Year 1964
Knighted for services to cricket 1975… pic.twitter.com/6wgAGM4GRz

— Cricketopia (@CricketopiaCom) July 17, 2026

আশ্চর্য লাগতে পারে, এমন ক্যারিয়ারে ওয়ানডের সংখ্যা মাত্র একটি! ১৯৭১-এ ওয়ানডের প্রচলন হলো, ১৯৭৫-এ প্রথম ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগেই অবসরে চলে গেলেন সোবার্স। তার সিদ্ধান্ত নিয়ে উইজডেনকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছিল, ‘একেবারে সহজভাবে বললে, মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত সোবার্স খেলাটার প্রতি আকর্ষণই হারিয়ে ফেলেছেন…।’

১৯৬৮-তে সোবার্সের ছয় বলে ছয় ছক্কার রেকর্ডের সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান জন পারকিন একবার সোবার্সকে নিয়ে বলছিলেন, সেদিন ম্যাচের পর সবাই যখন ছয় ছক্কার কথাই শুনতে চাইছিলেন, গ্যারি সোবার্সের ওসব নিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। পারকিনের কথা, ‘বিশ্ব রেকর্ড নিয়ে গ্যারি সোবার্সের কোনো আগ্রহ ছিল না। সে শুধু খেলার আনন্দে খেলে যেত। সবকিছু সহজ রাখতে পছন্দ করতে সে। আমার কাছে, ওটাই ছিল লোকটার মহত্ত্ব।’

বিষয়: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটক্রিকেটারক্রিকেট
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।