Advertisement

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল
সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পর জেদ্দায় দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

২০২৭ সালে হজে বাংলাদেশের কোটা পাঁচ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করেছে সৌদি আরব। গতকাল সোমবার সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পর জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।

Advertisement

ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন বলেন, “দ্বিপক্ষীয় আলোচনা সফলভাবে শেষ হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।”

গত হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি হজ পালন করেন।