
মার্কিন যুদ্ধজাহাজে নিজেদের মধ্যে সংঘর্ষে নিহত ৭ সেনা, দাবি ইরানের
ইউএসএস আব্রাহাম লিংকন গত ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের ওপর ‘অবৈধ’ নৌ-অবরোধ বহাল রাখাই মূলত জাহাজটির প্রধান দায়িত্ব।
চরচা প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে কিছুটা অগ্রগতি করছে। তবে বাজেট, সরকারি নিরীক্ষা, প্রাকৃতিক সম্পদ এবং সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য প্রকাশে এখনো বেশ কিছু ঘাটতি রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ‘২০২৬ ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট: বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে এসব সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, পর্যালোচনা সময়ে অন্তর্বর্তী সরকার বছরের শেষের প্রতিবেদন যুক্তিসংগত সময়ের মধ্যে প্রকাশ করেছে। একই সঙ্গে আগের সরকারের বাজেট-সংক্রান্ত সুপারিশ ও বাস্তবায়ন পদ্ধতি সাধারণভাবে অনুসরণ করার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছে। এছাড়া সরকারের প্রস্তাবিত ও অনুমোদিত বাজেট অনলাইনে প্রকাশ করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, বাজেটের তথ্য মোটামুটি নির্ভরযোগ্য হলেও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়নি। সরকারের ঋণের দায়-দেনা সম্পর্কিত তথ্যও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মূল্যায়নে বলা হয়েছে, বাজেট নথিতে সরকারের পরিকল্পিত রাজস্ব ও ব্যয়ের একটি মোটামুটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। তবে নির্বাহী কার্যালয়গুলোর জন্য ব্যয়ের বিস্তারিত বিভাজন নেই। ফলে সরকারের সামগ্রিক রাজস্ব ও ব্যয়ের সম্পূর্ণ চিত্র বাজেটে প্রতিফলিত হয়নি।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি বরাদ্দ এবং এসব প্রতিষ্ঠান থেকে সরকারের আয়ের তথ্য বাজেট নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি সরকারের হিসাব নিরীক্ষা করেনি। যদিও কিছু সংক্ষিপ্ত নিরীক্ষা-ফলাফল প্রকাশ করা হয়েছে, প্রতিষ্ঠানটির স্বাধীনতা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ উত্তোলনের চুক্তি ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকার আইন ও বিধিমালায় নির্ধারিত মানদণ্ড এবং প্রক্রিয়া অনুসরণ করেছে। তবে এসব চুক্তির মৌলিক তথ্য জনসাধারণের জন্য আরও উন্মুক্ত করার প্রয়োজন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ক্রয় ব্যবস্থায়ও সীমাবদ্ধতা রয়েছে। অন্তর্বর্তী সরকার ইলেকট্রনিক সরকারি ক্রয়ব্যবস্থা চালু করলেও সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা আরও বাড়াতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করে বাজেট প্রণয়ন, নির্বাহী কার্যালয়ের ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ এবং বাজেটে সরকারের রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়েছে।
এছাড়া অনুমোদিত বাজেটের সঙ্গে প্রকৃত রাজস্ব ও ব্যয়ের সামঞ্জস্য নিশ্চিত করা, সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও পর্যাপ্ত সম্পদ নিশ্চিত করা এবং নিরীক্ষা প্রতিবেদন দ্রুত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের চুক্তি ও লাইসেন্সের মৌলিক তথ্য এবং সরকারি ক্রয়চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশের মাধ্যমেও বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা সম্ভব।

ইউএসএস আব্রাহাম লিংকন গত ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের ওপর ‘অবৈধ’ নৌ-অবরোধ বহাল রাখাই মূলত জাহাজটির প্রধান দায়িত্ব।

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘‘সমুদ্র উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।’’

মেলায় সাইডলাইন ইভেন্ট হিসেবে আজ বুধবার বাংলাদেশের ‘হোম ও লাইফস্টাইল পণ্য উৎপাদন ও রপ্তানি’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিলের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধি ও বিদেশি ক্রেতারা অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অর্থ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এখানে এসেছে বিনিয়োগের সুযোগ খুঁজতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরের বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে।”