Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯: ৪৪
উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

সম্ভাব্য যেকোনো নাশকতা বা হামলার আশঙ্কা মোকাবিলায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে সার্বিক নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সম্ভাব্য হুমকি আগেই শনাক্ত করে প্রতিরোধ করা যায়।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের কনফিডেনসিয়াল শাখা থেকে এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি), এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) দেশের সব জেলার পুলিশ সুপারদেরও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জেলা পর্যায়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় এবং স্থানীয় গোয়েন্দা নজরদারি কার্যকর থাকে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে গেছে। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা—জাতীয় সংসদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ বা দেশীয় ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে আরো বলা হয়, এ প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়ানো এবং উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা জারি করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত প্রতিরোধমূলক কার্যক্রমেরই অংশ। তবে বর্তমান প্রেক্ষাপটে উগ্রপন্থী বা জঙ্গি তৎপরতার সম্ভাবনা বিবেচনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় মাঠ পর্যায়ের সদস্যদের আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নিরাপত্তাজনিত কারণে এ সংক্রান্ত বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা বা কৌশল প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়: বাংলাদেশনাশকতাপুলিশজঙ্গিজঙ্গিবাদ
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ২

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৩

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৪

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৫

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

সম্পর্কিত
  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়