ads

চট্টগ্রামের সরোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চট্টগ্রামের সরোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই
সারোয়ার আলমগীর। ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নির্বাচনের আগে সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ইসিতে ঋণখেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে ইসি সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর।

গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করেন। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করা হয়।

পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি।

এরপর জামায়াত প্রার্থী নুরুল আমিনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আদেশে আপিল নিষ্পত্তি করে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টকে রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। আজ রায় ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্টে আপিল নিষ্পত্তি হলো।

সম্পর্কিত