Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আন্দোলনরত পরীক্ষার্থীদের ৩ দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৮: ২৬
আন্দোলনরত পরীক্ষার্থীদের ৩ দাবি

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা স্থগিত না করায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করছে। এ সময় তারা তিনটি দাবি করেছেন।

Advertisement

তিনটি দাবি হলো- ২৪ ঘন্টা নয়; মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৩ তারিখের পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা। এ ছাড়াও আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি শেষে সায়েন্স ল্যাবরেটরিতে অবস্থান নিয়ে এসব দাবি জানায় এইচএসসি পরীক্ষার্থীরা।

২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে ৮ জুলাই থেকেই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বারবার স্থগিত হয় এবং সবশেষ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি বোর্ডগুলোতে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলছিল।

Advertisement
Advertisement
Advertisement

আবহাওয়া পরিস্থিতিতে শিক্ষার্থীরা গতকাল সোমবারের পরীক্ষা স্থগিতের অনুরোধ করেন। কিন্তু পরীক্ষা পেছানো হয়নি। এদিন সকালে টানা তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে বহু পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী মিলন পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বলেছেন, বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিকল্প প্রশ্নপত্র রয়েছে। জরিপে কোনো শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী আবার পরীক্ষা নেওয়া যেতে পারে। এ ছাড়া তিনি ‘পড়ার টেবিলে ফিরে’ যাওয়ার অনুরোধ করেন।

এদিকে পরীক্ষার্থীদের দাবি নিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান চরচাকে বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৈঠকে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকরতারা উপস্থিত ছিলেন।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত পরীক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে রওনা দেন।

বিষয়: পদত্যাগআন্দোলনএইচএসসিজাতীয় সংসদপরীক্ষার্থীশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ২

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৩

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৪

    কবিতা কেন গান হয়?

  • ৫

    'ফ্যাসিস্ট হাসিনার আমলের শেষ বছরের চেয়ে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেক কম'

সম্পর্কিত
  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।

  • রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।