Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অফিস থেকে ডেকে নিয়ে ইনস্যুরেন্স কর্মচারীকে কোপাল দুর্বৃত্তরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৫
অফিস থেকে ডেকে নিয়ে ইনস্যুরেন্স কর্মচারীকে কোপাল দুর্বৃত্তরা

নরসিংদী সদরের হাজিরপুর এলাকায় মোবাইলে ফোন করে অফিস থেকে ডেকে নিয়ে এক ইনস্যুরেন্স কোম্পানির মাঠ পর্যায়ের কর্মচারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই ইনস্যুরেন্স কোম্পানির মাঠ পর্যায়ের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম (২৭)।

Advertisement

তিনি নরসিংদী সদরের হাজিরপুর বেঙ্গল এলাকার বাসিন্দা এবং মৃত কাসেম আলীর ছেলে। জাহিদুল ইসলাম সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত বলে তার স্বজনরা জানিয়েছেন। ঘটনাটি ঘটে রোববার বিকেলের দিকে, হাজিরপুর বেঙ্গল এলাকায় বাংলালিংক টাওয়ারের সামনে।

স্বজনদের ভাষ্যমতে, বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি জাহিদুল ইসলামকে অফিস থেকে ‘কথা আছে’ বলে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই খবর আসে, দুর্বৃত্তরা তাকে ডান পায়ের হাঁটুতে গুলি করে এবং মাথার পেছনে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

Advertisement
Advertisement
Advertisement

আহত জাহিদুল ইসলামের বোন বৃষ্টি জানান, “আমার মা ও ভাই একই ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন। পরিকল্পিতভাবে অফিস থেকে ডেকে নিয়ে আমার ভাইয়ের ওপর এই হামলা চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন।”

তিনি আরও জানান, মাত্র চার মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “নরসিংদী থেকে একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে গুরুতর অবস্থায় ঢামেকে আনা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসিইউতে রেফার্ড করেন। বিষয়টি সংশ্লিষ্ট নরসিংদী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”

বিষয়: ঢামেকহামলামোবাইল ফোননরসিংদীগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”