Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
মরক্কো ৩ : ০ কানাডা

খেলল কানাডা, ইতিহাস গড়ে ফেলল মরক্কো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১: ৪৪
খেলল কানাডা, ইতিহাস গড়ে ফেলল মরক্কো

সীমিত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার কীভাবে করতে হয়, দেখিয়ে দিল মরক্কো।

Advertisement

নিজেদের দুর্বলতাকে কীভাবে শক্তির জায়গা বানিয়ে ফেলতে হয়, তার একটা দুর্দান্ত উদাহরণও তৈরি করে ফেলল।

হিউস্টনে আজ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে মরক্কোর দারুণ কৌশলের কারণে কীভাবে কী হয়ে গেল, বাড়ি ফিরে তা নিয়ে ভাবার অফুরন্ত সময় পেল বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের একটি কানাডার।

খেলার ধারার হিসাবে কানাডার এমন হার প্রাপ্য ছিল কি না, তা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে হিউস্টনে আজ মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কানাডিয়ানরা। অন্যদিকে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এই বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে গড়ে ফেলল ইতিহাস। একাধিক বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছে - আফ্রিকান দলগুলোর মধ্যে সেই রেকর্ড মরক্কো প্রথম দল হিসেবে গড়ে দেখাল! কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

Advertisement
Advertisement
Advertisement

অথচ ম্যাচের চিত্রটা কী বিপরীত ছিল! জেসি মার্শের অধীনে গতিময় প্রেসিং ফুটবলে নিজেদের পরিচয় খুঁজে নেওয়া কানাডা ম্যাচজুড়ে একই তালে খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তো মরক্কোকে কোনো সুযোগই দেয়নি কানাডা! বিরতিতে দেখা গেল, পুরো অর্ধে শট নেওয়া তো পরের কথা, কানাডা বক্সে মরক্কোর বলে স্পর্শই ছিল একটি।

কতটা দাপট ছিল তখন কানাডার, তার আরও ভালো প্রমাণ দেবে মাঠে খেলোয়াড়দের অবস্থানের গড় বের করার হিসাব ‘অ্যাভারেজ পজিশন।’ যেখানে দেখা গেল, পুরো অর্ধে মরক্কোর ১১ জনের মধ্যে কানাডার অর্ধে – সেটাও মাঝরেখার পাশেই – ছিলেন মাত্র একজন! আর কানাডা? তাদের ১০ জনেরই ‘অ্যাভারেজ পজিশন’ ছিল মরক্কোর অর্ধে!

কিন্তু মরক্কোর জন্য গুরুত্বপূর্ণ স্ট্যাটটা ছিল ম্যাচের স্কোরলাইন, বিরতিতেও সেখানে লেখা – কানাডা ০:০ মরক্কো!

২০২২ বিশ্বকাপে ওয়ালিদ রেগরাগির অধীনে নিজেদের অর্ধে গেড়ে বসে সুযোগ পেলে দুর্ধর্ষ গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার কৌশলে বাজিমাত করা মরক্কো এবার বিশ্বকাপের তিন মাস আগে বিদায় দিয়েছে রেগরাগিকে, তার জায়গায় দায়িত্ব পাওয়া মোহামেদ ওয়াহবির অধীনে আরেকটু আক্রমণাত্মক ফুটবলই খেলার চেষ্টা করে মরক্কো। তবে নিচ থেকে খেলা গড়ায় তাদের এখনো মুনশিয়ানা আসেনি, নিজেদের সে দুর্বলতার কথা তারা জানে। কানাডার গতিময় প্রেসিংয়ের সামনে তাই সে চেষ্টাও খুব একটা করেনি।

দ্বিতীয়ার্ধে অবশ্য চিত্রটা উল্টে গেল। বলা যায়, মরক্কোর কৌশলে বদল আর কিছু চমকে দেওয়ার মতো চাল সব হিসাব বদলে দিয়েছে। আর ছিল ফিনিশিংয়ে অবিশ্বাস্য দক্ষতা। পুরো ম্যাচে ৫টা শট নিতে পেরেছে মরক্কো (কানাডার শট ১০টি), এর মধ্যে ৪টাই ছিল পোস্টমুখী, ওই চার শটেই মরক্কোর গোল তিনটি।

৫০ মিনিটে কর্নার থেকে আজ্জেদিন উনাহির গোলটা যেভাবে এল, প্রথম চাল ছিল সেটি মরক্কোর। বক্সের বাইরে থাকা এক মরোক্কান ক্রস আসার আগেই দৌড়ে সঙ্গে থাকা মার্কারকে নিয়ে ঢুকে গেলেন বক্সের ভেতরে, বক্সের বাইরে থাকা উনাহির জন্য ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল তাতে। বলটা গেল উনাহির দিকেই। উনাহি উঠে এসে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে বল জড়িয়ে দিলেন জালে।

কানাডার উজ্জীবিত ফুটবলে হঠাৎ যেন বিশাল ধাক্কা লাগল।

মরক্কো ম্যাচজুড়েই বলের দখল কানাডার হাতে তুলে দিয়ে নিজেদের অর্ধে অপেক্ষায় ছিল। তারা জানত কানাডা বল হারাবে, সেখান থেকে পাল্টা আক্রমণে দ্রুত উঠে যাওয়া যাবে। তা-ই হলো। বিশেষ করে মরক্কো প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর কানাডাকে স্বাভাবিকভাবেই আরও বেশি আগ্রাসী হতে হয়েছে, তার সুবিধা পাল্টা আক্রমণে পেয়েছে মরক্কো। ৮২ মিনিটে অল্প পাসে উঠে যাওয়া তেমনই এক পাল্টা আক্রমণ পূর্ণতা পেল উনাহির পায়ে।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে সোফিয়ান ব্রাহিমির গোলটিও এসেছে একই ঢংয়ের পাল্টা আক্রমণে।

কানাডার বিদায় তো দ্বিতীয় গোলের পরই বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। একইসঙ্গে লেখা হয়ে গেছে মরক্কোর ইতিহাস।

বিষয়: মরক্কোফিফা বিশ্বকাপ ২০২৬আফ্রিকাকানাডা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।