Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উগান্ডায় নির্বাচন: এগিয়ে মুসেভেনি, সহিংসতার অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮: ২৭
উগান্ডায় নির্বাচন: এগিয়ে মুসেভেনি, সহিংসতার অভিযোগ

উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। দেশটির নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অর্ধেক কেন্দ্রের ফল প্রকাশ হয়েছে, যেখানে মুসেভেনি পেয়েছেন ৭৬ শতাংশের বেশি ভোট।

Advertisement

তার প্রধান প্রতিদ্বন্দ্বী গায়ক থেকে রাজনীতিতে আসা জনপ্রিয় নেতা ববি ওয়াইন পেয়েছেন প্রায় ২০ শতাংশ ভোট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মুসেভেনি প্রায় চার দশক ধরে দেশ শাসন করছেন। ভোট দেওয়ার পর তিনি বলেছিলেন, “কারচুপি না হলে আমি ৮০ শতাংশ ভোটে জিতব।”

কিন্তু ভোটের আগে ও পরে বিরোধীদের ওপর দমন-পীড়ন, নির্বাচনী ভীতি এবং ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া–এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলসহ জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ বলেছে, পুরো নির্বাচন প্রক্রিয়া চলছে “ভয়ভীতি ও দমনমূলক পরিবেশে”।

Advertisement
Advertisement
Advertisement

ভোটের দিন শান্ত পরিবেশ থাকলেও রাতে বুটামবালা এলাকায় বড় ধরনের সহিংসতা হয়েছে। মানবাধিকার কর্মীদের দাবি, সেনা ও পুলিশ সেখানে অন্তত ১০ জন বিরোধী সমর্থককে গুলি করে হত্যা করেছে। অভিযোগ অনুযায়ী, বিরোধী দলের একজন সংসদ সদস্যের বাড়িতে সমর্থকরা ফলাফল দেখছিলেন। তখনই নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে গুলি চালায়।

তবে স্থানীয় পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিরোধী দলের “দাঙ্গাকারীরা” একটি পুলিশ স্টেশনে হামলা করেছে এবং তারা অস্ত্র ও আগুন ধরানোর জিনিস সঙ্গে রেখেছিলেন। তাই বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। তবে কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম বলেছে, ভোটের পর রাতেই সেনা ও পুলিশ ওয়াইনের বাসা ঘিরে রেখেছে। যাতে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। তবে পুলিশ বলছে তারা এ বিষয়ে কিছুই জানে না।

২০২১ সালের নির্বাচনে ববি ওয়াইনকে কয়েকদিন বাসায় আটকে রাখা হয়েছিল। এবারও তার প্রচারণায় বারবার হামলার ঘটনা ঘটেছে। অনেক সমর্থক গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ গুলিতে আহতও হয়েছেন।

প্রাথমিক ফলাফলে মুসেভেনি এগিয়ে থাকলেও নির্বাচনের সহিংসতা, বিরোধীদের ওপর চাপ, এবং ইন্টারনেট বন্ধ–সব মিলিয়ে নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য তা নিয়ে দেশজুড়ে ও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

বিষয়: জাতিসংঘনির্বাচনউগান্ডাপুলিশপ্রেসিডেন্টনির্বাচন কমিশনভোটরাজনীতিসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।