Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৭: ০৫
সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।

রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে বিমানবন্দরে বিদায় অভ্যর্থনা পর্বে নির্ধারিত ‘নিয়ম ভাঙায়’ এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্ধারিত সারি ভেঙে ইউসুফ আলী প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এবং হাত মেলানোর সময় অতিরিক্ত ঝুঁকে পড়েন। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি একটি হাত সরকারপ্রধানের পিঠের দিকে নিয়ে যান। তার ভঙ্গিতে মনে হয়, তিনি তারেক রহমানকে জড়িয়ে ধরতে চাইছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে নির্ধারিত সারিতে দাঁড়ানোর ইঙ্গিত করেন।

যশোরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশDeath threat issued in public while brandishing a pistol in Jashore

পরে ইউসুফ আলীকে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে অব্যাহতির কারণ সম্পর্কে কিছু জানােো হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

ইউসুফ আলীকে একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার রাতেই একটি গাড়িতে করে তিনি রাজশাহী ত্যাগ করেন এবং ঢাকায় পৌঁছান।

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে চাননি। তবে নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন জানিয়েছেন, মূলত প্রটোকল ভাঙার জের ধরেই ওই কর্মকর্তাকে ওএসডি করা হয়ে়ছে।

বর্তমানে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে এক সংক্ষিপ্ত সফরে রাজশাহীতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পর নির্ধারিত জনসভা শেষে সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী ত্যাগ করেন।

বিষয়: কমিশনারওএসডিসরকাররাজশাহী
Advertisement
সর্বশেষ
  • ১

    বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ২১ জানুয়ারি

  • ২

    পার্টি থেকে আয়ের ‘৭০% পেতেন’ সেই ডিআইজি

  • ৩

    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক মিশনের জবাবদিহি চায় এইচআরএফবি

  • ৪

    ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩

  • ৫

    সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

সম্পর্কিত
  • বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ২১ জানুয়ারি

    বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ২১ জানুয়ারি

    দুই দেশের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

  • ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩

    ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১

    সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়।

  • যশোরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ

    যশোরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ

    স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেছেন শরিফুল। জনসমক্ষে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।