
ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
যশোরের শার্শা উপজেলায় চাঁদা দাবি ও বিরোধের জেরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী।
অভিযুক্ত শরিফুল উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী বিপুল বিশ্বাস একই ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে বিপুলকে মারধর করেন শরিফুল। তার পর থেকে তিনি বিপুলের এক চাচাতো ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এসব নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকেলে সাড়াতলা বাজারে অসংখ্য মানুষের উপস্থিতিতে হঠাৎ বিপুলের সামনে পিস্তল প্রদর্শন করেন শরিফুল এবং তাকে হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে শরিফুল ও শাওন নামের আরেক যুবক মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বিপুল বলেন, “প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেওয়ার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চা। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেছেন শরিফুল। জনসমক্ষে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
ওসি শামিনুল জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক মিশনের জবাবদিহি চায় এইচআরএফবি
ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১
যশোরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ

ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
সরকারি প্রটোকল ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে বিমানবন্দরে বিদায় অভ্যর্থনা পর্বে নির্ধারিত নিয়ম ভঙ্গ করায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রশাসনিক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়।

পথের ধারের খাবারের দোকানকেও নিতে হবে লাইসেন্স
নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যপণ্যের ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।